রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের - The News Lion

রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের

 


দি নিউজ লায়ন;   রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ১৪৪ নং বুথের। ডোমপাড়া গ্রামের বাসিন্দারাই ভোট বয়কট করেছেন। লাঠি, ঝাঁটা হাতে বুথের বাইরে পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা। যাতে কেউ ভোট দিতে না পারেন।   ভোট কর্মীদের অভিযোগ, প্রশাসনের তরফে এখনও কেউ আসেনি। ভোটাররাও পোলিং বুথে যায়নি।


 লাঠি, ঝাঁটা হাতে তারা পাহারা দিচ্ছে গ্রামের রাস্তায়। তাঁদের অভিযোগ গ্রামের রাস্তা মেরামতি হয়নি, এমনকি কোনও উন্নতিও হয়নি। সেই ক্ষোভ থেকেই তাঁদের এই ভোট বয়কটের ডাক। ভোট তারা কাউকেই দেবেন না, জানাচ্ছেন গ্রামবাসীরা। তাদের দাবি, বৃষ্টি হলে এই রাস্তা হাঁটার যোগ্য থাকে না। কেউ অসুস্থ হলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায় না। ঘাড়ে করে নিয়ে যেতে হয় রোগীকে। তাই পাকা রাস্তার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.